Monday, April 6, 2026

জেগে উঠল ভয়ঙ্কর আগ্নেয়গিরি, আকাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত উড়ল ছাই!

Date:

Share post:

সোমবার সকালে আকাশে ছড়াল আগুন,পাঁচ কিলোমিটার পর্যন্ত উড়ল ছাই! জেগে উঠল ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর আগ্নেয় দানব মাউন্ট ইবু (Indonesia’s terrifying volcanic monster Mount Ibu woke up)। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখন ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

উত্তর মালুকু প্রভিন্সের হালমাহেরা দ্বীপের আকাশে ওই ছাই দেখা গিয়েছে। গত শনিবার থেকেই অল্প অগ্ন্যুৎপাত হতে শুরু করেছিল। তখন থেকেই আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বেরতে শুরু করে বলে জানা যাচ্ছে। রাতের আকাশে ছাইয়ের স্তূপ ও বিদ্যতের ঝলসে ওঠার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়। আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষ। সোমবার থেকে ভয়ঙ্কর রূপ দেখা যায় আগ্নেয়গিরির। অগ্নুৎপাতের তীব্রতা এতটাই ছিল যে চুড়ো থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছাই ছড়িয়েছে যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। গত বছর ২১ হাজারেরও বেশিবার অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরি থেকে। দিনে গড়ে অন্তত ৫৮ বার লাভা বেরিয়ে আসতে দেখা যায়। গত সপ্তাহেই কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।এই ঘটনার পর এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরনোর সময় মুখে মুখোশ ও চোখে চশমা পরার কথা বলা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...