Monday, March 30, 2026

ঈশান যেন ছোট্ট যশ! নুসরতের তিন বছরের ছেলেকে দেখে অবাক নেটিজেনরা 

Date:

Share post:

প্রেম, বিয়ে থেকে সন্তান, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) জীবন মানেই বিতর্ক। অনেকেই বলেন টলিউড নায়িকা (Tollywood actress) নাকি এভাবেই শিরোনামে থাকতে ভালবাসেন। তবে সন্তানের জন্ম পরিচয় নিয়ে যেভাবে কটাক্ষের শিকার হতে হয় প্রাক্তন সাংসদকে সেটা ভোলার নয়। যদিও ঈশানের (Ishaan) জন্মের পর থেকে তাকে আড়ালেই রেখে ছিলেন যশ – নুসরত (Yash Dasgupta and Nusrat Jahan)। কয়েকদিন আগেই কোয়েল মল্লিকের (Koel Mallick) ছেলের জন্মদিনে প্রথম তাঁকে বাইরে আনেন নায়িকা। এরপর রবিবার মাতৃদিবসে (Mother’s day) সমাজমাধ্যম জুড়ে শুধুই তিন বছরের সেলিব্রেটি শিশুকে নিয়ে আলোচনা। ঈশান নাকি দেখতে পুরো যশের মতো!

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন যশের সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন নায়িকা। অভিনেতা অবশ্য ডিভোর্সি, তাঁর আগের পক্ষের এক সন্তান রয়েছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে সেইসব বাধা হয়ে ওঠেনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় নুসরত জাহানের ছেলের। নাম রাখেন ঈশান দাশগুপ্ত। পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনা হলেও অভিনেতা যশ দাশগুপ্তই যে ঈশানের বাবা, তা তাঁর পুরসভার (KMC) জন্মের শংসাপত্রেই পরিষ্কার করে দেন টলিউড নায়িকা। মাতৃদিবসে প্রথম বার ছেলে ঈশানের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী।

নেটিজেনরা বলছে, মাথার চুল থেকে হাসি সবটাই পুরো বাবার মতো। যে কেউ একঝলক দেখেই বলবেন এ যেন ছোটবেলার যশ! নুসরতের সঙ্গে মুখের কোনও মিল নেই তাঁর সাড়ে তিন বছরের ছেলের।

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...