Wednesday, April 8, 2026

প্রকাশ্যে মারধর, সেই অভিযোগে গ্রেফতার করতেই সন্দেশখালিতে অশান্তি ছড়ালো বিজেপি

Date:

Share post:

তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়ি ঢুকে গুণ্ডাগিরি চালায় বিজেপির মহিলা বাহিনী। মিথ্যে অভিযোগের পর্দাফাঁস হতেই বেপরোয়াভাবে রবিবার স্থানীয় তৃণমূল নেতাদের বেধড়ক মারধর করে বিজেপির ৭২ বাহিনী। আক্রান্ত হন দিলীপ মল্লিক ও তাতান গায়েন। সংবাদ মাধ্যম, পুলিশ এমনকি বিধায়ক সুকুমার মাহাতোর সামনে বিনা প্ররোচনায় হামলা চালানো হয়। সেই অভিযোগ চার বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এবার তার প্রতিবাদে সন্দেশখালিতে আরেক প্রস্থ আগুন লাগানো শুরু করল বিজেপি।

সন্দেশখালিকে কলঙ্কিত করে বিজেপি ভোটের বাজারে ফায়দা তোলার যে খেলা শুরু করেছিল, বিভিন্ন ভিডিও প্রকাশের মধ্যে দিয়ে তার আসল চেহারা বেরিয়ে এসেছে। মহিলাদের ভুল বুঝিয়ে যেটুকু জমি সংগ্রহ করতে পেরেছিল বিজেপি সন্দেশখালিতে, সেটাও এবার হারাতে বসেছে। সেই কথা বুঝতে পেরেই নতুন করে সন্দেশখালিকে অশান্ত করার উদ্যোগ বিজেপি মহিলা বাহিনীর। সোমবার বিকালে বেড়মজুর গ্রামে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। পুলিশের অনুরোধেও পিছু না হটলে তাঁদের অনেককেই গ্রেফতার করে সন্দেশখালি পুলিশ। কিন্তু যত রাত বাড়ে বিজেপির অশান্তিও এলাকায় বাড়তে থাকে।

তবে রবিবারের হামলার প্রতিবাদে শান্তির অবস্থান নেয় রাজ্যের শাসকদল। কালিনগর ধীক্কার মিছিল করে তৃণমূল। বিজেপির রবিবারের গুণ্ডাগিরির প্রতিবাদ মিছিল থেকে করা হয়।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...