Tuesday, April 7, 2026

নারী নির্যাতন হয়নি, অভিযোগ তুলে নিতেই মহিলাকে হুমকি রেখা পাত্রর!

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে বিজেপির প্ররোচনার এক একটি ভিডিও ফাঁস যেন বিজেপির দফতরে এক একটি ভূমিকম্প। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দাবি করছেন তৃণমূলের পক্ষ থেকে চাপ দিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হচ্ছে, তখন সন্দেশখালির মহিলারাই প্রকাশ্যে এসে জানাচ্ছেন তাঁদের মিথ্যা অভিযোগের কাহিনী। এমনকি অভিযোগ প্রত্যাহার করার পরেও বিজেপি প্রার্থী রেখা পাত্র এসে হুমকি দিচ্ছেন বিজেপি বসিরহাটে জিতলে অভিযোগ প্রত্যাহারের পরিণাম ভোগ করতে হবে মহিলাদের। এতদিন ‘নির্যাতিতা’র ভেক ধরা রেখা পাত্রর স্বরূপ স্থানীয় মহিলারা খুলে দিতেই মরিয়া রেখা। ৭২ জনের ‘দূর্গ’ ভেঙে পড়তেই ভয় দেখানোর খেলা শুরু সন্দেশখালিতে।

স্টিং অপারেশনে গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসার পরেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছেন ভুয়ো অভিযোগ করা মহিলারা। বিজেপির স্থানীয় নেতা নেত্রীদের প্ররোচনায় ভুল বুঝে সাদা কাগজে সই করার কথা তাঁরা প্রকাশ্যে স্বীকার করেছেন। স্থানীয় মহিলারা এখন সংবাদ মাধ্যমের কাছেও নিজেদের ভুল স্বীকার করে মহিলা অসম্মানের মিথ্যা ভাগীদার হওয়ার চক্র থেকে বেরিয়ে আসার দাবি করছে। তেমনই আরও একজন মহিলা দাবি করেছেন স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি ভুল বুঝিয়ে যৌন নিগ্রহের কাগজে সই করিয়েছিলেন। তৃণমূল নেতা উত্তম সরদারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বলে তিনি দাবি করেন। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

মিথ্যা অভিযোগ করার পরে নিজের পরিচয় প্রকাশ করতেও লজ্জা পাচ্ছেন ওই মহিলা। তিনি দাবি করেন, সেই সময় তৃণমূল নেতাদের উপর তাঁর রাগ ছিল। তাঁর পরিবারের পুরুষরা একশো দিনের টাকা পাননি বলে তাঁর ভাইরা বিজেপির প্ররোচনায় আন্দোলন করেছিল। পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। মহিলার সেই রাগকে হাতিয়ার করেই বিজেপি নেত্রী মাম্পি তাঁকে অভিযোগ পত্রে সই করান বলেও দাবি তাঁর। কিন্তু বর্তমানে তাঁর ভাইরা মুক্ত। তাই তিনিও ভুয়ো অভিযোগ প্রত্যাহার করেছেন।

আর এই অভিযোগ প্রত্য়াহারের পরেই বিজেপি প্রার্থী রেখা পাত্রর হুমকির মুখে সন্দেশখালির ওই মহিলা। তিনি বলেন, রেখা পাত্র এসে তাঁর অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেন। এমনকি বলেন লোকসভা নির্বাচনে তিনি জিতে এলে কে ‘ঠেকাবে’ অভিযোগ প্রত্যাহারকারিনীকে। অভিযোগ প্রত্যাহারকারিনী যেখানে নিজে জানাচ্ছেন যারা মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করছেন, তাঁরা ঠিক বলছেন। সবার মতো তিনিও স্বেচ্ছায় অভিযোগ প্রত্যাহার করেছেন, সেখানে হারাধনের ৭২ কন্যা হারানোর ভয়ে পাল্টা তৃণমূলের টাকা বিতরণের তত্ত্ব খাঁড়া করছেন রেখা পাত্র।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...