Monday, March 16, 2026

‘দশ বছরেও শেষ হবে না’, ভীমা করেগাঁও মামলায় জামিন সাংবাদিক গৌতমের

Date:

Share post:

ভীমা করেগাঁও মামলায় বিচার বছরের পর বছর চলতেই থাকবে। এমনকি আগামী দশ বছরেও হয়তো এই মামলার নিষ্পত্তি হবে না। সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই পর্যবেক্ষণেই জামিন মঞ্জুর করলেন সাংবাদিক ও সমাজকর্মী গৌতম নওলাখার। মহারাষ্ট্রের কট্টর ধর্মীয় রক্ষকদের সঙ্গে উপজাতি-দলিতদের সংঘর্ষের ঘটনায় ইন্ধন দেওয়ায় অভিযুক্ত সাংবাদিক ২০২২ সাল থেকে স্বাস্থ্যের কারণে গৃহবন্দি ছিলেন। মঙ্গলবার এই মামলার দীর্ঘ সময় ধরে চলার আশঙ্কায় তাঁর জামিন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।

২০১৮ সালে পুনের ভীমা করেগাঁও শহীদ স্তম্ভে শ্রদ্ধার্ঘ্যেকে ঘিরে যে উত্তেজনা ও পরবর্তী অশান্তির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় উস্কানিমূলক কাজে যুক্ত হিসাবে গ্রেফতার হন মহারাষ্ট্রের পাঁচ সমাজকর্মী ভার্ভারা রাও, অরুন ফেরেরা, সুধা ভরদ্বাজ, ভার্নান গনসালভেজ ও গৌতম নওলাখাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে গঠন করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তবে ধর্মীয় আবেগকে হাতিয়ার করা মোদি সরকার ২০২০ সালে এই মামলা এনআইএ-র হাতে তুলে দেয়। এর ফলে কেন্দ্র সরকারের সঙ্গে দ্বন্দ্ব বাধে মহারাষ্ট্র সরকারের। এমনকি মহারাষ্ট্র পুলিশ ২০১৮ সালের ঘটনায় দলিত সংগঠনের যোগ অস্বীকার করে। পাঁচ সমাজকর্মীকে গৃহবন্দি হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২০২২ সালে জামিন দেওয়া হয় ভার্ভারা রাও-কে।

মঙ্গলবার গৌতম নওলাখার জামিন মামলার শুনানিতে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এসভিএম ভাট্টির বেঞ্চের পর্যবেক্ষণ ইতিমধ্যেই অভিযুক্ত চার বছরের বেশি কারাবন্দি। তাই জামিনের আবেদন রদের প্রয়োজন নেই। “এই বিচার বছরের পর বছরের পর বছর নেবে শেষ হতে”। এমনকি অভিযুক্তর বিরুদ্ধে চার্জ গঠন না হওয়ার জামিন মঞ্জুর করা হয়। তবে গৃহবন্দি থাকার খরচ হিসাবে ২০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। পর্যবেক্ষণের সময় বিচারপতি মৌখিকভাবে এমন আশঙ্কাও প্রকাশ করেন যে আগামী দশ বছরেও হয়তো এই মামলার নিষ্পত্তি হবে না।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...