Monday, June 15, 2026

বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে রওনা অভিষেকের

Date:

Share post:

ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) ও পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াই সম্পর্কে গোটা বিশ্বকে জানাতে বুধবার রওনা হল সর্বদলীয় প্রতিনিধিদল। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবেন প্রতিনিধিরা। এই দলে রয়েছেন রাষ্ট্রদূত মোহন কুমার, তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বিজেপি সাংসদ ব্রিজ লাল, অপরাজিতা সারনাগি, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা, সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদতকারী পাকিস্তানের মুখোশ খুলে দেবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

পহেলগাম হামলার প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK ) একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে শাহবাজ শরিফের দেশের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি বরং বেছে বেছে জঙ্গিদের নিশানা করা হয়েছে। অথচ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে। সন্ত্রাসে মদতকারী এই দেশের মুখোশ খুলে দিতে এবার ভারতের প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বরাবরই বলেছেন, দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রাধান্য দিতে হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করে প্রতিনিধি দলের সদস্যের কথা বললে, বাংলার মুখ্যমন্ত্রী অভিষেকের নাম প্রস্তাব করেন। সেই মতো এদিন সাতসকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন। এয়ারপোর্টে অবশ্য কিছু বলতে চাননি অভিষেক। ঘড়ি দেখিয়ে বুঝিয়ে দেন ফ্লাইটের সময় হয়ে গেছে। আগামী কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়াতে সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকসহ সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...