Friday, April 10, 2026

মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা ১৪, সকালেও চলছে উদ্ধার কাজ

Date:

Share post:

যত সময় যাচ্ছে মৃত এবং আহতদের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার বিকেলে আচমকাই ধুলোঝড়ের সাক্ষী হয়েছিল বাণিজ্য নগরী (Dust Storm in Mumbai)। ঘাটকোপরে ভেঙে পড়েছিল দৈত্যাকার বিলবোর্ড (Billboard falls)। তথ্য বলছে এটি লিমকা বুক অফ রেকর্ডসে (Limca Book of Records) সর্ববৃহৎ বিলবোর্ড হিসাবে নাম তুলেছিল। কিন্তু পেট্রোল পাম্পের উপরে লাগানো এই বোর্ড ঝড়ের তোড়ে ভেঙে গিয়ে নীচে পড়ে। সেই সময় যাঁরা ওই পাম্পে আশ্রয় নিয়েছিলেন তাঁদের প্রায় প্রত্যেকেই চাপা পড়ে যান। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪, আহত আনুমানিক ৬০- এর বেশি (14 dead and sixty people injured after huge billboard)।

বাণিজ্য নগরীতে নিয়ম মেনে বিলবোর্ড লাগানো হচ্ছে কি? মুম্বইয়ের দুর্ঘটনার পর এ প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ। ঘটনাস্থলের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে আসে, তাতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রল পাম্পের ছাদ।আর তার তলায় চাপা পড়ে যায় পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়। বিলবোর্ড রক্ষণাবেক্ষণ নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে।

 

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...