Monday, April 6, 2026

তেরো মাস পর জামিন জীবনকৃষ্ণ সাহার, স্বস্তি শীর্ষ আদালতে

Date:

Share post:

তেরো মাসেও শেষ হয়নি তদন্ত। শিক্ষক নিয়োগ মামলায় ‘স্বাভাবিক প্রক্রিয়া’য় জামিন পেলেন মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই ও বিধায়কের তরফে আইনজীবীদের সওয়ালে জামিনের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার হন বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। রাতভর গ্রেফতারি নিয়ে তাঁর বাড়িতে চলে বহু নাটক। বিধায়ক মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছেন, অভিযোগে পুকুরের জল তুলে কাদা ঘেঁটে তল্লাশির স্মৃতিও বড়ঞাঁর মানুষের মনে টাটকা। তবে সিবিআই ইতিমধ্যেই নিয়োগ মামলায় যে চার্জশিট পেশ করেছে তাতে নাম রয়েছে জীবনকৃষ্ণ সাহার।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁর জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতির পর্যবেক্ষণ ইতিমধ্যেই চার্জশিট পেশ হয়ে গিয়েছে। জীবনকৃষ্ণর পক্ষে আইনজীবী সওয়াল করেন ইতিমধ্যেই অন্যান্য অভিযুক্ত প্রসন্ন রায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেয়েছেন। পাল্টা জামিন পেলে তিনি স্থানীয় এলাকায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে সিবিআই-এর আইনজীবী সওয়াল করেন। বিচারপতির পর্যবেক্ষণ, ১৩ মাস তিনি জেলবন্দি রয়েছেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। তাই স্বাভাবিক প্রক্রিয়াতেই তিনি জামিন পেতে পারেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...