Tuesday, April 7, 2026

মোদির ‘বেনিয়মে’র তৃতীয় অভিযোগ, মনোনয়নের দিনই কমিশনে তৃণমূল

Date:

Share post:

বিজেপি কী আদর্শ আচরণবিধির ঊর্ধ্বে? নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় অভিযোগ দায়ের কমিশনে। কোনও অভিযোগে কী কোনও ব্যবস্থা নিয়েছে কমিশন? তাহলে কী এমসিসি এখন মোদি কোড অফ কনডাক্ট হয়ে গিয়েছে? প্রশ্ন অনেক। কিন্তু বিরোধীদের দেওয়ার মতো কোনও উত্তরই নেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তবুও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তত শেষ তিন দফা নির্বাচনের আগে যাতে কমিশন নিজেদের দায়িত্ব বুঝতে পারে, সেই কথা স্মরণ করাতেই ফের নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদল। এই সব প্রশ্ন নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সাংসদ সাকেত গোখলে ও সাংসদ সাগরিকা ঘোষ।

চতুর্থ দফা নির্বাচনের দিনও নির্বাচনের আদর্শ আচরণ বিধি বিভিন্ন ভাবে ভেঙেছেন নরেন্দ্র মোদি, অভিযোগ তৃণমূলের। বারবার ধর্মীয় উস্কানিমূলক কথা বলছেন। এমন শব্দ ব্যবহার করছেন যা আচরণবিধি লঙ্ঘন করে। মঙ্গলবারও মনোনয়ন পেশের সময় তাঁকে আদ্যোপান্ত ধর্মের মোড়কেই দেখা যায়। সেই সঙ্গে নির্বাচনে কোনওভাবেই যে কোনও প্রতিশ্রুতি দেওয়া যায় না, সেই নিয়মকেও ভেঙেছেন মোদি।

 

এই সব অভিযোগ নিয়ে আগে দুবার কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার সাংসদ সাকেত ও সাংসদ সাগরিকা ফের কমিশনে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে প্রশ্ন তোলেন আগের অভিযোগের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নিয়েছে। উত্তরে কমিশনের আধিকারিকরা জানান তাঁরা বিজেপি সভাপতিকে চিঠি দিয়েছেন। এরপরেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয় বিরোধীদের বারবার ‘প্রেমপত্র’ পেশ করা কমিশন কেন বিজেপির ক্ষেত্রে নীরব। তৃণমূলের দুই সাংসদ কমিশনকে স্মরণ করান, তিন দফার নির্বাচনের আগে যেন তাঁরা নিজেদের কর্তব্যের প্রতি সচেতন হন।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...