Wednesday, April 1, 2026

কেদারনাথ মন্দিরে লক্ষাধিক ভক্ত, চারধাম যাত্রাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা

Date:

Share post:

কেদারনাথ মন্দিরে রেকর্ড ভিড়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। গত কয়েকদিনে উত্তরাখণ্ডের বৃষ্টিও দমাতে পারিনি ভক্তদের উন্মাদনা। কেদারনাথ মন্দিরের (Kedarnath temple) দরজা খুলতেই চার দিনে এক লক্ষ ভক্ত সমাগম!

যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রিনাথ ধাম (Yamunotri, Gangotri, Kedarnath and Badrinath Dhams) দর্শনে কাতারে কাতারে ভক্তদের ভিড়। ১০ মে থেকে মন্দিরে দরজা খোলা হয়েছে। সব থেকে বেশি জনসমাগম হয়েছে কেদারনাথ মন্দিরে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই বছর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বেশ কিছু হেল্পলাইন নম্বর (Helpline – ৯৮৭০৯৬৩৭৩১, ০১৩৬৪-২৯৭৮৭৮, ০১৩৬৪-২৯৭৮৭৯) চালু করা হয়েছে। সাধারণত ৬ মাস এই মন্দির বন্ধ থাকে। শীতকালে এতটাই বরফ পড়ে যে গোটা মন্দির তুষারাবৃত হয়ে যায়। সেই কারণেই নিরাপত্তা জনিত ব্যক্তি মাথায় রেখে চারধাম যাত্রা বন্ধ রাখা হয়। তবে মন্দির দর্শন শুরু হতেই ভক্তদের ভিড়ের চেনা ছবি ধরা পরল এবছরেও। দেশ বিদেশ থেকে ২৩ লাখেরও বেশি মানুষ চারধাম যাত্রায় নাম নথিভুক্ত করেছেন বলে প্রশাসন সূত্রে খবর।


 

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...