Wednesday, June 24, 2026

বিবাহবহির্ভূত সম্পর্কে জেরেই হাওড়া স্টেশনে রক্তারক্তি! শেষরক্ষা হল না রিভুর

Date:

Share post:

শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হল হাওড়া স্টেশনে আক্রান্ত মহিলার। আর তদন্তে নেমে পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জেরেই এই কাণ্ড। ধৃত মুঙ্গেশ যাদবকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা ১০ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ধৃতের।

বুধবার, ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, স্ত্রী রিভু বিশ্বাস ও ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে যান বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস। তাঁদের সঙ্গে ছিলেন পূর্ব পরিচিত মুম্বইবাসী মুঙ্গেশ যাদব। মুম্বইয়ে তাঁর পরিবার নিয়ে থাকেন পিন্টু। একটি হোটেলে (Hotel) একসঙ্গে কাজ করেন পিন্টু ও মুঙ্গেশ। ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে চা খাওয়া সময় পিন্টুকে ওষুধ কিনতে পাঠান মুঙ্গেশ। অভিযোগ, সেই সময় পিন্টুর স্ত্রী রিভুকে ছুরি নিয়ে আঘাত করেন অভিযুক্ত। মহিলার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ-সহ অন্যান্য যাত্রীরা। কিন্তু সেই সময় মুঙ্গেশ ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখান বলে অভিযোগ। পরে তাঁকে ধরে ফেলে আরপিএফ। অভিযুক্তকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Dist Hospital) ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত মুঙ্গেশ জানান, মুম্বইয়ে থাকাকালীনই রিভুর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। রিভু দুই সন্তানের মা। তবে, মুঙ্গেশকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন ওই মহিলা। এই প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা তাঁর থেকে ওই মহিলা নিয়েছিলেন বলে অভিযোগ ধৃতের। কিন্তু আচমকা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন রিভু। আর সেই রাগেই হাওড়া স্টেশনের ভিতরে প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করেছেন বলে জেরায় জানান মুঙ্গেশ। ইতিমধ্যে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পাশাপাশি, রিভুর স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...