Thursday, June 25, 2026

হাইকোর্টে বেঞ্চ-বদল, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন বিচারপতি ঘোষ

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা ছাড়লেন বিচারপতি সেনগুপ্ত। এবার মামলাটির শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। বেঞ্চ নির্ধারণ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা ওঠার কথা ছিল বিচারপতি সেনগুপ্তের বেঞ্চে। কিন্তু মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। নিয়ম অনুসারে, মামলা ফলে মামলাটি ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। নতুন এজলাস ঠিক করেন প্রধান বিচারপতি।

এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, ”বিচারপতি মনে করেছেন তিনি যদি মামলা লড়েন তাহলে অসুবিধা হতে পারে। এই বিষয়ে আলাদা কোনও বক্তব্য নেই। তবে একটাই কথা বলতে চাই, বিচার ব্যবস্থা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে কোনও একজনের মামলা কে শুনবেন কী শুনবেন না, তা নিয়ে আলোচনা করতে হয়। এর মূল কারিগর ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের সবচেয়ে আস্থার যে জায়গা, তার গলা টিপে শেষ করে দিল ভাবতেও কষ্ট হয়।”

উল্লেখ্য, স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপানো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোড-শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা থেকে দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। আহত হন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক। আহতদের মধ্যে একজন মহিলাও ছিলেন। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল শিক্ষক সংগঠন। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুকে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...