Friday, April 3, 2026

অফিস টাইমে ফের মরণঝাঁপ! নেতাজি ভবনে মৃত্যু যাত্রীর, ঘণ্টাখানেক পর স্বাভাবিক পরিস্থিতি

Date:

Share post:

অফিস টাইমে ফের চলন্ত মেট্রোর (Metro) সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) এক যাত্রীর। বুধবার বেলা ১১ টা ৩৮ মিনিটে ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন (Netaji Bhawan) মেট্রো স্টেশনে। ঘটনার জেরে এদিন আংশিক বিপর্যস্ত মেট্রো পরিষেবা। ঘটনার জেরে ময়দান থেকে বেশকিছুক্ষণ যতীন দাস পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকে।

মেট্রো রেল সূত্রে খবর, ওই ব্যক্তির নাম বিক্রম সাউ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে নেতাজি ভবন স্টেশনে তখন অফিস যাত্রীদের ভিড়। তখনই ট্রেন আসতে দেখে আচমকাই লাইনে ঝাঁপ মারেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করে ওঠে। যাত্রীদের হইহই শুনে প্ল্যাটফর্মের নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ানরা ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে ওই লাইনে আংশিকভাবে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

 

পরে রেল কর্তৃপক্ষ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এসএসকেএমে পাঠায়। তবে আচমকা এমন দুর্ঘটনায় মেট্রোরেল কতৃপক্ষকেই কাঠগড়ায় তুলছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা আটকাতে সিসি ক্যামেরার নজরদারি থেকে শুরু করে স্টেশনের দু’পাশে রক্ষী মোতায়েন করার পরও মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় রাশ টানা যায়নি। আর সেকারণেই বারবার এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...