Saturday, April 4, 2026

বিজেপির জার্সিতে ধারাবাহিক সন্ত্রাস চালিয়েছে! বারাকপুরে দাঁড়িয়ে অর্জুনকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনপ্লাবনে ভেসে রোড শো-এর পরে বারাকপুরের জাফরপুর মোড়ে দাঁড়িয়ে দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপির হয়ে অর্জুন সিং (Arjun Singh) এর আগে জেতার পরে ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন এলাকায়। তারপর তৃণমূলে এসে ভিজে বেড়াল হয়ে খাঁচা বন্দি ছিলেন।

এদিনে নিজের বক্তৃতায় অভিষেক বলেন, বিজেপির (BJP) টিকিটে ২০১৯-এ জিতে বারাকপুরের ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন অর্জুন। বোমাবাজি, রাহাজানি, খুন-সব হয়েছে বলে অভিযোগ অভিষেকের। এরপরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা অর্জুন সিংকে (Arjun Singh) কেন দলে নিয়ে ছিলাম? এরপরেই ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আমারা এটা প্রমাণ করার জন্য নিয়েছিলাম, যে বিজেপির জার্সি না থাকলে অর্জুন সিং ভিজে বেড়াল। তৃণমূলে যখন ছিল খাঁচা বন্দি ছিল। অভিষেকের কথায়, ২০২২-২৩ সালে যখন অর্জুন তৃণমূলে ছিল, তখন এলাকায় কোনও নৈরাজ্য, গুন্ডামি, মস্তানি, গাজোয়ারি করতে দিইনি। CPIM-কংগ্রেস-BJP-নির্দল পরে হবে, আগে মানুষের জীবন। অভিষেকের কথায় উদ্বেল হয়ে ওঠে জনতা।

এই সভায় বিজেপি নেতা অমিত শাহকেও (Amit Shah) নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, রাজ্যে প্রচারে এসে অমিত শাহ বলেন, “সবকো উল্টা করকে সিধা কর দেঙ্গে”। আর কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বারাকপুরে সভা করতে আসেন, তখন অর্জুনের পুত্র তাঁকে রবীন্দ্রনাথের উল্টো ছবি হাতে ধরিয়ে দেন। তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, রবীন্দ্রনাথকেই উল্টো  করে দিয়েছে। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলে তৃণমূল।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...