Saturday, April 4, 2026

মোদির জেলখানায় থাকতে না চাইলে সব ভোট জোড়াফুলে: এগরা থেকে তোপ মমতার

Date:

Share post:

দেশের গণতন্ত্রকে জেলে পুরে দিয়েছেন মোদি। এই অভিযোগ আগেই করেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, এগরায় দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচার সভা থেকে ফের বিজেপি তথা কেন্দ্রের বিদায়ী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, ”I.N.D.I.A. জোট ক্ষমতায় এলে আমরা NRC, CAA, ইউনিফর্ম সিভিল কোড (UCC) বাতিল করে দেব। আপনারা কী এনআরসি চান? মোদির জেলখানায় থাকতে চান? যদি না চান তবে বিজেপিকে (BJP) একটি ভোটও দেবেন না। সব ভোট দিন তৃণমূলে।”

এদিন, এগরায় দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে জনসভা থেকে এভাবেই বিজেপি ও মোদির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ”বিজেপি ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। এতে তফসিলিদের অস্তিত্বই চলে যাবে। কারও কোনও অস্তিত্ব থাকবে না। দেশ-জাতি-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিক্রি দেবে।” এরপরেই জনতার উদ্দেশে নেত্রীর প্রশ্ন, ”আপনারা কী সকলের অস্তিত্ব বিসর্জন হয়ে যাক?”এগরার সভা থেকেও ফের I.N.D.I.A. জোট নিয়ে অবস্থান স্পষ্ট করেন মমতা (Mamata Banerjee)। বলেন, ”ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি। কিন্তু বাংলায় নয়। এখানে সিপিএম-কংগ্রেস বিজেপির দালাল।” গত পাঁচ বছরের কাজের কথা তুলে নেত্রীর প্রশ্ন, ”আপনারা বিজেপিকে এই আসন থেকে জিতিয়ে ছিলেন। সেই সাংসদ গত পাঁচ বছরে কী কাজ করেছে? জুন মালিয়াকে আমি সংসদে দেখতে চাই। ওকে ছাড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। খুব ভাল কাজ করে। যোগাযোগ রাখে।”

তৃণমূল নেত্রীর নির্দেশ, জেতার পর প্রতি বিধানসভায় একটি করে ক্যাম্প করে অভাব-অভিযোগ শুনতে হবে।





Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...