Monday, April 6, 2026

ইভিএমে কারচুপি সহ একাধিক অভিযোগে কমিশনে দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

ইভিএমে কারচুপি, ভিভিপ্যাটের ঠিকঠাক ব্যবহার না করা, বিজেপির সাম্প্রদায়িক বিজ্ঞাপন ইত্যাদি একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ। বৃহস্পতিবার, বিকেলে। পূর্ণেন্দু বসু, রন্তিদেব সেনগুপ্ত, প্রসূন ভৌমিক, সুদেষ্ণা রায় প্রমুখ ডেপুটেশন দেওয়ার পর এক সাংবাদিক সম্মেলন করে জানালেন, বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে কোনও বোতাম টিপলেই ভোট গিয়ে পড়ছে জোড়াফুলে, এ-ছাড়া ভিভিপ্যাট মিলিয়ে দেখার ব্যাপারেও সাধারণ মানুষ সচেতন নন। এ-নিয়ে কমিশনকে বিজ্ঞাপন দিয়ে সবাইকে সচেতন করতে হবে। এর পাশাপাশি গণমঞ্চের অভিযোগ, বিজেপি সম্প্রতি এমন এক বিজ্ঞাপন প্রকাশ করেছে, যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। তার বিরুদ্ধেও কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন- বালি-পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে তল্লাশি! আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...