Friday, April 3, 2026

জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

Date:

Share post:

জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট তাদের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। একদিকে ছিল সাংস্কৃতিক প্রদর্শনী এবং এরই পাশাপাশি ইনস্টিটিউটের পড়ুয়াদের প্রতিভাবান উপস্থাপনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত এবং ডিরেক্টর অতীন দত্ত, অনির্বাণ দত্ত, অনিন্দ্য দত্ত ও অধিরাজ দত্ত প্রমুখ। ১৯২০ সালে প্রতিষ্ঠিত জিটিটিআই ভোকেশনাল শিক্ষায় ছাত্রছাত্রীদের ভরসার জায়গা। শিল্পের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি তাদের পাঠক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র উচ্চমানের শিক্ষায় নয়, সফল কর্মসংস্থান যুব সমাজকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

জিটিটিআইয়ের ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত বলেন, আমরা ১০৪ বছরের ঐতিহ্য মেনে হাজার হাজার ছাত্রছাত্রীর জীবনে পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। যেখানে উচ্চমানের কারিগরি প্রশিক্ষণ এবং বিশ্বজুড়ে সেরা কোম্পানিগুলির সঙ্গে প্লেসমেন্টের রেকর্ড রয়েছে আমাদের। তিনি বলেন, আজকের অনুষ্ঠান শুধুমাত্র ইনস্টিটিউটের সাংস্কৃতিক ঐতিহ্যকেই প্রতিফলিত করেছে যা প্রতিশ্রুতির প্রতিফলন। ছাত্র-ছাত্রীরা নিজেরাই এই অনুষ্ঠানটির পরিচালনা করেছে। তাদের দক্ষতা আমাদের ইনস্টিটিউটের ঐতিহ্য ও সম্মানকে বাড়িয়ে তুলেছে। জর্জ টেলিগ্রাফ ছাত্র-ছাত্রীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

১০৪ বছরে তারা প্রায় ৭০ টি ব্রাঞ্চ গোটা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন। প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রীর প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রায় একশর বেশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে এই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে। এখান থেকে পড়ুয়ারা তাদের দক্ষতা তুলে ধরতে পারেন শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী পছন্দের কোর্স করার সুযোগ পান এই ট্রেনিং স্কুল থেকে।





Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...