Saturday, April 4, 2026

নজরে DH: সারাবাংলায় প্রচারের পরে এবার নিজের কেন্দ্রে ঝড় তুলবেন অভিষেক

Date:

Share post:

বাংলায় সাতদফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। উত্তর থেকে শুরু করেন চারদফা পার করে এবার দক্ষিণে শুরু হচ্ছে ভোট। দলীয় প্রার্থীদের হয়ে পাহাড় থেকে সমতল প্রচার করে এবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ঝাঁপাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার থেকে লাগাতার ৬টি রোড শো ও জনসভা অভিষেকের। এর মধ্যে ২৯ তারিখের জনসভায় থাকার কথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

তৃণমূল সূত্রে খবর, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারেরর (Diamond Harbour) পাশাপাশি, ২৩ তারিখ যাদবপুর ও মথুরাপুরেও জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২৬ তারিখ জয়নগর ও মথুরাপুর এবং ২৭ তারিখ বসিরহাটে জনসভা রয়েছে তাঁর। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকে দলীয় সংগঠনকে মজবুত করতে সাংগঠনিক নির্বাচীন বৈঠক করছেন অভিষেক। এর পাশাপাশি চলছে জনসভা ও রোড শো। আর যেখানেই তিনি সভা বা ব়্যালি করছেন, সেখানেই জনপ্লাবন। শেষ ল্যাপে এবার অভিষেকের নজরে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার। যদিও এই কেন্দ্রে অভিষেকের জয় এখন শুধু সময় অপেক্ষা। মার্জিন কত হবে, এখন সেটাই দেখার। দেশের মধ্যে যেমন মডেল ডায়মন্ড হারবার, তেমনই জয়ের ব্যবধানেও দেশে রেকর্ড গড়ুক তাঁর কেন্দ্র- আশা সাংসদ তথা প্রার্থীর।একনজরে ডায়মন্ড হারবারে অভিষেকের কর্মসূচি
১৮ মে- রোড শো
২৩ মে- জনসভা
২৫, ২৬, ২৭মে- রোড শো
২৮ মে- জনসভা ও রোড শো
২৯ মে- জনসভা, থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েও
৩০ মে- রোড শো





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...