Friday, April 3, 2026

টি-২০ ব্যাটিং-এ শীর্ষে SKY, অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে হার্দিক

Date:

Share post:

চলতি আইপিএল-এ দল ব্যর্থ হলেও আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। এদিন সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে SKY। ষষ্ঠ স্থানে রয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম দশে নেই আর কোন ভারতীয় ব্যাটার।

এদিন আইসিসি যে নতুন তালিকা প্রকাশ করেছে, তাতে ব্যাটারদের মধ্যে শীর্ষে সূর্য। তাঁর রেটিং পয়েন্ট ৮৬১। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৮০২। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও ভাল খেলেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। চার নম্বরে পাকিস্তানেরই বাবর আজম। তাঁদের রেটিং যথাক্রমে ৭৮১ ও ৭৬১। পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৫। ৭১৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের বাঁহাতি ওপেনার যশস্বী জসওয়াল। একাদশ স্থানে রুতুরাজ গায়কোয়াড।

বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর রেটিং ৭২৬। দ্বিতীয় স্থানে হাসরঙ্গ। তাঁর রেটিং ৬৮৭।তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৬৬৪ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন। ভারতের দু’জন ক্রিকেটার রয়েছে এই তালিকায়। চার নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর রেটিং পয়েন্ট ৬৬০। ষষ্ঠ স্থানে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁর রেটিং ৬৫৯। অপরদিকে টি-২০ অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষেই রয়েছে শাকিব আল হাসান। তাঁর রেটিং ২২৮। কিন্তু এখন আর একক ভাবে শীর্ষে নেই তিনি। তাকে ছুঁয়ে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তাঁর রেটিংও ২২৮। তিন নম্বরে রয়েছেন মহম্মদ নবি। আফগান ক্রিকেটারের রেটিং ২১৮। এই তালিকায় ভারতের একমাত্র ক্রিকেটার রয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৮৫ রেটিং নিয়ে সাত নম্বরে রয়েছেন তিনি।

আরও পড়ুন- কেন হার্দিককে নেওয়া হল টি-২০ দলে ? মুখ খুললেন বোর্ড সচিব




Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...