Tuesday, April 7, 2026

২৪ লক্ষ টাকার বিল বাকি, আদালতের নির্দেশে ‘ডিসচার্জ’ হল রোগী!

Date:

Share post:

দিনের পর দিন হাসপাতালের বিল বেড়ে যাচ্ছিল কিন্তু রোগী সুস্থ হচ্ছে কই? টানা ৫০ দিন ধরে চিকিৎসা করার পরও সুস্থ হয়নি বাবা-ছেলে। শহরের এক বেসরকারি হাসপাতালের এই ঘটনার জের পৌঁছয় কলকাতা আদালতে (Calcutta High Court)। আদালত সূ্ত্রে জানা গেছে, শহরের তিনটি হাসপাতালে ঘুরেও সুস্থ হয়নি বাবা-ছেলে। দু’জনেই বিশেষ সংক্রমণে আক্রান্ত। এরপর গত ৩১ মার্চ বাইপাসের একটি হাসপাতালে তাঁদের ভর্তি করেন পরিজনেরা। চিকিৎসার বিল দাঁড়ায় প্রায় ২৪ লক্ষ টাকা! মাথায় হাত পরিবারের। তাঁদের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় যাতে পেশেন্ট ডিসচার্জ করে দেওয়া হয়, পরে তাঁরা বকেয়া মিটিয়ে দেবেন। এত বড় অ্যামাউন্ট জোগাড় করতে একটু সময় লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে টাকা না দিলে রোগীকে ছাড়া যাবে না। এরপরই আদালতের দ্বারস্থ হয় পরিবার।

শুক্রবার এই মামলা উঠেছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তিনি বলেন যেহেতু রোগীর পরিবার যেহেতু বিলের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাই এরপরেও রোগীকে আটকে রাখতে পারেনা হাসপাতাল। তারপর শুক্রবার রাতে পূর্ব যাদবপুর থানার পুলিশ ঐ হাসপাতাল থেকে রোগীকে বের করে নিয়ে আসে। যদিও হাসপাতাল সূত্রে খবর আদালতের সিদ্ধান্তে খুশি নয় কর্তৃপক্ষ। তাদের কোথায়, যদি এমন ঘটনা বারবার ঘটে তাহলে এই প্রবণতা বাড়বে। এব্যাপারে আইনি পদক্ষেপের পথে যেতে চাইছেন তারা।


 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...