Saturday, April 4, 2026

পঞ্চম দফায় ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঘোষণা কমিশনের

Date:

Share post:

সোমবার পঞ্চম দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে গুরুত্বপূর্ণ হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগণার দুটি কেন্দ্রে। গুরত্বপূর্ণ এই জেলাগুলির নির্বাচনে অত্যন্ত সতর্ক নির্বাচন কমিশন। চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত বাংলাকে দরাজ সার্টিফিকেট দিয়েছে কমিশন। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচনের যে ঐতিহ্য চার নির্বাচনে দেখেছে বাংলা সেই ধারাকে জারি রাখতেই সাত কেন্দ্রের নির্বাচনে মোতায়েন থাকছে ৬১৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।

কমিশন জানিয়েছে পঞ্চম দফা নির্বাচনে ৬১৩ কোম্পানি বাহিনীর পাশাপাশি ৩৭ কোম্পানি বাহিনী অতিরিক্ত হিসাবে রিজার্ভে রাখা থাকছে। পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ২৫,৫৯০ জন। কিউআরটি (ক্যুইক রেসপন্স টিম) ভ্যান থাকছে ৫৬৭ টি।

যেভাবে বাহিনী বিন্যাসের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন:
বারাসত পুলিশ জেলা – ২১ কোম্পানি
ব্যারাকপুর পুলিশ জেলা – ৬৫ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা – ১৮ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা – ৫৫ কোম্পানি
চন্দননগর পুলিশ কমিশনারেট – ৬৪ কোম্পানি
হুগলি গ্রামীণ – ১৮১ কোম্পানি
হাওড়া পুলিশ কমিশনারেট – ৮১ কোম্পানি
হাওড়া গ্রামীণ – ১১ কোম্পানি
পশ্চিম মেদিনীপুর – ২৪ কোম্পানি
রানাঘাট – ৩০ কোম্পানি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...