Monday, April 6, 2026

সমগ্র শিক্ষা মিশন কর্মসূচি: রাজ্যে স্কুলছুট শিশুদের স্কুলে ফেরাতে বিশেষ উদ্যোগ

Date:

Share post:

রাজ্যে স্কুলছুট শিশুদের শিক্ষাঙ্গনে ফেরাতে সমগ্র শিক্ষা মিশন কর্মসূচির আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া নেওয়া হচ্ছে। রেলওয়ে প্ল্যাটফর্ম, রাস্তা, ট্রাফিক সিগন্যাল, ফুটপাথের মত নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে শিশুদের খুঁজে বের করার উপরে জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি, বিভিন্ন ধাবা, গ্যারাজের শিশুকর্মী, কাগজ কুড়ুনি শিশুদেরও এর আওতায় আনতে বলা হয়েছে। বিভিন্ন যাযাবর সম্প্রদায়ের শিশুরা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে। তাই তাদের উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। ওই সব শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বুঝিয়ে ও সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে তাদের স্কুলে ফেরানোর চেষ্টা করতে বলা হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তার তরফে সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের চিঠি পাঠিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই শিশুদের চিহ্নিত করে তাদের স্কুলে ফেরাতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ৩০ জুনের মধ্যে রিপোর্ট আকারে তা জমা দিতে বলা হয়েছে। ৭জুলাইয়ের মধ্যে সমগ্র শিক্ষা মিশনের পোর্টালে তা তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, শীর্ষে মালদহ

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...