Sunday, April 5, 2026

‘আইপিএল শেষ, এবার আমি সমর্থন করব এই দলকে’, মুম্বইকে হারিয়ে বললেন রাহুল

Date:

Share post:

গতকাল আইপিএল-এর শেষ ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। শেষ ম্যাচে মুম্বইকে ১৮ রানে হারায় লখনউ। প্লে-অফের রাস্তায় নেই দল। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন কেএল রাহুলরা। আর ম্যাচ শেষ করে জানিয়ে দিলেন এবার কোন দলকে সমর্থন করবেন তিনি।

গতকাল মুম্বইকে হারিয়ে রাহুল বলেন, “ আমি এখন আমার শ্বশুরের দলে। দু’জনে একসঙ্গে ‘শর্মাজি কা বেটা’র দলকে সমর্থন করব বিশ্বকাপে।” আসলে চলতি আইপিএলের সময় একটি বিজ্ঞাপন খুবই জনপ্রিয় হয়। সেখানে দেখা যায় বলিউড অভিনেতা সুনীল শেট্টী এবং রোহিত শর্মা একসঙ্গে রেস্তরাঁয় খাচ্ছেন। সেখানে রাহুলও তাঁদের সঙ্গে বসতে যান। তাঁকে বসতে না দিয়ে অভিনেতা সুনীল শেট্টী , যিনি সম্পর্কে রাহুলের শ্বশুরও, বলেন, “পারিবারিক নৈশভোজ চলছে। যতদিন আইপিএল চলবে, তত দিন ‘শর্মাজি কা বেটা’ই আমার ছেলে।“ আর সেই কারণে আইপিএলের শেষ ম্যাচ খেলে রাহুল সেই বিজ্ঞাপনের প্রসঙ্গই তুলে আনলেন। তিনি বুঝিয়ে দিলেন আইপিএল শেষ, এ বার তিনি ঢুকে পড়েছেন টি-২০ বিশ্বকাপে। আর তিনি ভারতীয় দলকে সমর্থন করবেন।

আরও পড়ুন- নিলামে বিক্রি হয়ে গেল লিওনেল মেসির সই করা বিখ্যাত ন্যাপকিন





Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...