Monday, April 6, 2026

শ্যুটিং ফেলে শ্মশানে কার্তিক! স্বজনহারা বলিউড অভিনেতা

Date:

Share post:

মুম্বইয়ের ধুলো ঝড়ে (Dust storm in Mumbai) উপড়ে গেছে দৈত্যাকার ধাতব বিলবোর্ড। দুর্যোগ এড়াতে যাঁরা আশ্রয় নিয়েছিলেন ওই বোর্ডের নীচে আকস্মিক দুর্ঘটনায় (Billboard Collapse) প্রাণ হারিয়েছেন, সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ানের (Kartik Aryan) কাকা কাকিমা। প্রায় ৫৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে তাঁদের দেহ। শোকের দিনে শ্যুটিং ছেড়ে আত্মীয়ের শেষকৃত্যে হাজির অভিনেতা। মাথা নীচু করে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন কাকা কাকিমার মৃতদেহের সামনে।

সোমবার বিকেলে মুম্বইয়ের ঘাটকোপারে বিশাল ১২০ x ১২০ ফুটের যে বিলবোর্ড ভেঙে পড়ে (Billboard Collapse), কার্তিক আরিয়ানের (Kartik Aryan) কাকা মনোজ চানসোরিয়া ও কাকি অনিতাও তার নীচে চাপা পড়ে প্রাণ হারান। গত ১৩ মে তাঁরা মুম্বই থেকে জব্বলপুরে ফিরছিলেন। তাঁদের ছেলে মানে অভিনেতার খুড়তুতো ভাই আমেরিকায় থাকেন ।তাঁর কাছে যাওয়ার জন্যই ভিসা করাতে মুম্বইয়ে এসেছিলেন দম্পতি। কার্তিকের পরিবার সূত্রে জানা যাচ্ছে দুর্ঘটনার দিন তাঁরা ঘাটকোপার দিয়ে যাচ্ছিলেন, সেই সময় দমকা হাওয়ায় উপর থেকে ২৫০ টনের বিশালাকার বিলবোর্ডটি তাদের গাড়ির উপরে ভেঙে পড়ে। দেহ উদ্ধার হতে হতে পচন শুরু হয়ে গেছে। খবর পেয়ে সব ছেড়ে পরিবারের পাশে দাঁড়ান কার্তিক। কাকা কাকিমার শেষকৃত্যে তাঁকে ঠায় শ্মশানে বসে থাকতে দেখা যায়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...