Monday, April 6, 2026

কানের লাল গালিচায় প্রথম এন্ট্রি, ‘ফ্রেঞ্চ রিভিয়েরা’য় নজর কাড়লেন কিয়ারা

Date:

Share post:

কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival) নিয়ে আলোচনার শেষ নেই। কখনও ঐশ্বর্য, কখনও উর্বশী – সাজপোশাকে নজর কাড়লেন বলিউড অভিনেত্রীরা। তবে এবার শিরোনামে কিয়ারা আডবানি (Kiara Advani)। প্রথমবার কানের লাল গালিচায় তাঁকে দেখে চোখ সরাতে পারছেন না পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিরার। শ্বেতশুভ্র পোশাকে তিনি এতটাই মোহময়ী যে সমাজমাধ্যমে কমেন্টের বন্যা।

৭৭তম ফ্রেঞ্চ রিভিয়েরায় (77th French Riviera)কানের ভ্যানিটি ফেয়ারে ‘সিনেমা গালা ডিনার’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। রেড কার্পেটের জন্য প্রবাল গুরুংয়ের ফল উইন্টার ২০২৪ ফ্রেগমেন্টেড মেমরিস কালেকশনের পোশাক পরলেন তিনি। সঙ্গে ছিল স্যাটিন ম্যাটেরিয়ালের থাই-হাই স্লিট পোশাক। কিয়ারার সেই লুক দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে শনিবার ফ্রেঞ্চ রিভিয়েরা’য় যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজও।


 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...