Monday, April 6, 2026

আজ আরামবাগ-বিষ্ণপুরে প্রচার মমতার, নিজের লোকসভা কেন্দ্রে রোড শো অভিষেকের 

Date:

Share post:

শনিবার জোড়া সভা করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর প্রথম সভাটি রয়েছে আরামবাগ (Arambag) লোকসভা কেন্দ্রে। এই আসনে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। এই আসনে বিজেপি প্রার্থী অরূপকান্তি দীগর। মমতার এর পরের সভা বিষ্ণপুর লোকসভায়। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচার সারবেন মমতা। সুজাতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ।

অন্যদিকে, শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিকেলে তিনি কপাটহাট থেকে একটি রোড-শো করবেন। তার আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করবেন অভিষেক। শনিবার একদিকে যেমন জোড়া সভা রয়েছে মমতার ঠিক তেমনই অভিষেকের সভা ঘিরেও কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...