Monday, April 13, 2026

কোটি কোটি টাকার সম্পত্তি বাড়ল কীভাবে, নাম না করে সৌমিত্রকে নিশানা মমতার

Date:

Share post:

‘অগাধ’ সম্পত্তির হিসাব পেশ করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের ভাজপা ওয়াশিং মেশিনে পরিষ্কার হওয়ার পর্দাফাঁস করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তাঁর প্রাক্তন স্ত্রীকে মাইক দিয়ে ছয় কোটির মালিক বিজেপি সাংসদের বর্তমান চরিত্র তুলে ধরলেন মমতা। একদিকে বিজেপি প্রার্থী তথা বিজেপির একবারের সাংসদের চরিত্র নিয়ে কটাক্ষ করা, অন্যদিকে বিজেপির ছত্রছায়ায় তাঁর আর্থিকভাবে ফুলেফেঁপে ওঠাকেই নির্বাচনী প্রচারে হাতিয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌমিত্র খাঁয়ের প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ কতটা নিম্নরুচির পরিচয় দেয়, সেই উদাহরণ পেশ করেন মমতা। তিনি বলেন, “আপনারা বলুন কী লাভ ওই ছেলেটাকে ভোট দিয়ে। আমি ওর নাম বলতে চাই না। সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবান জানেন।” মঞ্চ থেকে মমতা স্পষ্ট করে বলেন যে তিনি সৌমিত্র খাঁয়ের নামও মুখে আনতে চান না।

তবে বিজেপির আর্থিক দুর্নীতিকে কটাক্ষ করতে গিয়ে উদাহরণ হিসাবেই সৌমিত্রর নাম তুলে ধরেন তিনি। রাজ্যকে বঞ্চিত করে রাখা বিজেপির প্রার্থীদের সম্পত্তির উদাহরণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “সবসে বড়া চোর ভাজপা, আপকা ওয়াশিং মেশিন হ্যায়। যতগুলো প্রার্থী দাঁড়িয়েছে টাকা কম? যেটা দাঁড়িয়েছে তার কটা বাড়ি? যেটা দাঁড়িয়েছে তার কটা বাড়ি।” এরপরই বিজেপি সাংসদের প্রাক্তন স্ত্রী, বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল উঠে দাঁড়িয়ে বলেন তাঁর ছয়টি বাড়ি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন আগে কটি বাড়ি ছিল।

তার উত্তরে সুজাতা বিস্তারিত তথ্য পেশ করেন। তিনি বলেন, “আগে দুকামরার একটা মাটির বাড়ি ছিল। সেটা স্টেট ব্যাঙ্কে বন্দক দেওয়া ছিল। সাংসদ হওয়ার পর অগাধ দুনম্বরি সম্পত্তি, হিসাব নেই। একাধিক বাড়ি, একাধিক গাড়ি। দুকোটি টাকার সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ি কিনেছে। বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে।”

সুজাতার তথ্য পেশের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র কীভাবে ভাজপা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়েছেন সেই অভিযোগ তুলে দাবি করেন, “আমি শুধু বলব অগাধ। তাকে না কি জেতাতে হবে। জিতে কী করবে?” এরপরই সাংসদ হিসাবে সৌমিত্র খান নিজের লোকসভা কেন্দ্রের কোথাও যে কখনও পরিষেবা নিয়ে যায়নি, তা স্পষ্ট করে দেন মমতা। সাংসদ হয়ে কেন্দ্রের জন্য কোনও কাজ না করে কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে বাড়ল, সেই প্রশ্ন তুলেই বিজেপির প্রার্থীদের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার প্রমাণ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...