Wednesday, March 25, 2026

সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা, বাজেয়াপ্ত বিদেশি মুদ্রা সহ লক্ষ লক্ষ টাকা

Date:

Share post:

পঞ্চম দফার ভোটের আগেই সীমান্ত এলাকা থেকে নগদ কয়েক লক্ষ বিদেশি টাকা-সহ ধরা পড়ল সিপিএম নেতা। উদ্ধার হয়েছে মোট ৩ লক্ষ ৬ হাজার বাংলাদেশি টাকা। শহিদুল ইসলাম নামের ওই সিপিএম নেতাকে আটক করে জেরা করা হচ্ছে।

বসিরহাটের স্বরূপনগরে হাকিমপুর সীমান্তের কাছে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী শহিদুল ইসলাম নিজের শরীরে জড়িয়ে গায়ে চাদর দিয়ে ৩ লক্ষ ৬ হাজার বাংলাদেশী টাকা ভারত থেকে বাংলাদেশে পাচারের ছক কষছিল বলে অভিযোগ। ঠিক সেইসময় গোপনে খবর পেয়ে বিএসএফের জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে ওই সিপিএম নেতার তল্লাশি করে। উদ্ধার হয় বিপুল বিদেশি মুদ্রা। তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। সিপিএম নেতার কাছ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে ওই নেতার যোগ নিয়ে।

আরও পড়ুন-আপ নেতাদের জেলে ভরাই উদ্দেশ্য! বিজেপির সদর দফতরে পৌঁছে মোদিকে ধুয়ে দিলেন কেজরি

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...