Saturday, April 4, 2026

পুরুলিয়া- বাঁকুড়ায় জোড়া রোড শো, জনজোয়ারে ভাসলেন মমতা

Date:

Share post:

লোকসভা নির্বাচন চলছে সর্বত্র। সম্পন্ন হয়েছে চতুর্থ দফা নির্বাচন। দফায় দফায় নির্বাচনের মধ্যেই জেলা সফরে আসছেন হেবি ওয়েট নেতা-মন্ত্রীরা। জঙ্গলমহল পুরুলিয়াও তার ব্যতিক্রম নয়। আগামী ২৫মে পুরুলিয়ায় লোকসভা নির্বাচন।পুরুলিয়ায় শহরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে শুরু হয় এই মিছিল। শহরের হাসপাতাল মোড়ে মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা। মিছিল শেষ হয় ভগৎ সিং মোড়ে।
তৃণমূল কংগ্রেসের শান্তিরামের লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে। মমতার কর্মসূচি ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরুলিয়ায়।
তৃণমূল সুপ্রিমোর পরবর্তী কর্মসূচি ছিল বাঁকুড়ায়। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি। মমতার এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুনে শহরের রাস্তা ঢেকে গিয়েছে।মমতা রাজপথে নামা মানে লক্ষাধিক মানুষের সমাগম। এদিন কার্যত রবি বিকেলে জনস্রোতের সাক্ষী থাকল শহর পুরুলিয়া এবং বাঁকুড়া। এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন।
এদিন নেত্রীর পদযাত্রায় লক্ষাধিক কর্মী সমর্থকের ভিড় হয়। পুরুলিয়া শহর ছাড়াও বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে শামিল হন।কার্যত জনজোয়ারে ভাসেন তৃণমূল নেত্রী।রাস্তার দু’ধারে মানুষ তৃণমূল নেত্রীকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন। রোড শো-এ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মমতাকে দেখতে রাস্তায় ঢল নামে। রোড শোর মধ্যে অনেককেই এসে নেত্রীকে প্রণাম করতে চান। এক খুদেকে একেবারে কোলে তুলে নেন মমতা। মানুষের আবেগ নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল নিরাপত্তারক্ষীদের।





Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...