Saturday, April 4, 2026

রবিবাসরীয় সকালে মেঘলা আকাশ, আবহাওয়ার ‘মুড সুইং’-এর ইঙ্গিত দক্ষিণবঙ্গে

Date:

Share post:

ছুটির সকালে মেঘলা আকাশে আর্দ্রতা জনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে সোমবার থেকেই কালবৈশাখী এবং বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তাতে গরম কমবে না। পঞ্চম দফা ভোটের দিন কিছুটা হলেও দুর্যোগের আশঙ্কা থেকে যাচ্ছে। বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা— দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি মাসের শেষেই হানা দিতে পারে সাইক্লোন রিমাল, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের ৫ জেলাতেও সোমবার থেকে বৃষ্টি বাড়বে।


 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...