Saturday, March 14, 2026

‘গোপনীয়তা ভঙ্গ’, রোহিতের অভিযোগ নিয়ে এবার মুখ খুলল আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেল

Date:

Share post:

সম্প্রতি আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অভিযোগ, বারণ করা সত্ত্বেও তাঁর কিছু কথাবার্তা ক্যামেরায় রেকর্ড করে সম্প্রচারিত করা হয়েছে। এর এবার মুম্বইয়ের তারকা ক্রিকেটারের এই অভিযোগের জবাব দিল আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেল ‘স্টার স্পোর্টস’ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কারও কোন ব্যক্তিগত কথাবার্তা সম্প্রচার করা হয় না।

এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘গত ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনের সময় ভিডিও করা হয়েছিল। অনুশীলনের ছবি তোলার স্বত্ব স্টার স্পোর্টসের রয়েছে। সেসময় একজন সিনিয়র ক্রিকেটার তাঁর বন্ধুর সঙ্গে কথা বলছিলেন মাঠের ধারে দাঁড়িয়ে। সেই ছবি তোলা হলেও তাঁদের কথাবার্তা ক্যামেরায় রেকর্ড করা হয়নি। তাঁদের কথা সম্প্রচারও করা হয়নি। সংশ্লিষ্ট সিনিয়র ক্রিকেটার তাঁর কথা রেকর্ড না করার জন্য অনুরোধ করছেন। এই পর্যন্তই শব্দ রেকর্ড করা হয়েছিল। ম্যাচ শুরুর আগে প্রস্তুতির সব কিছু সরাসরি সম্প্রচার করার স্বত্ব রয়েছে আমাদের। তাছাড়া এই ধরনের বিষয় আমাদের সম্পাদকীয় নীতির পরিপন্থী।“

গত রবিবার সোশ্যাল মিডিয়ায়, ক্ষোভ প্রকাশ করে রোহিত লিখেছিলেন, “ক্রিকেটারদের জীবনে এখন এত অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে যে ক্যামেরা তাঁদের প্রতিটি পদক্ষেপ এবং কথাবার্তা রেকর্ড করে চলেছে। বন্ধুবান্ধব এবং সতীর্থদের সঙ্গে অনুশীলনে বা ম্যাচের দিনে গোপনে যে কথাবার্তা বলছি তা সম্প্রচারিত হচ্ছে। স্টার স্পোর্টসকে অনুরোধ করেছিলাম কথাবার্তা রেকর্ড না করতে। তবু ওরা করেছে এবং সেটা সম্প্রচার করেছে। এটা গোপনীয়তা ভঙ্গ। সবার থেকে আলাদা বিষয় দেখানো এবং ‘ভিউ’ আর ‘এনগেজমেন্ট’-এর প্রতি নেশা এতটাই বেড়েছে যে এটা একদিন সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে থাকা বিশ্বাস ভেঙে দেবে। আশা করি, দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে।”

আরও পড়ুন- প্লে-অফের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী বিরাট, কী বললেন তিনি?





spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...