Monday, March 16, 2026

এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। পরাজয় নিশ্চিত জেনে এবার এলাকায় ঘুরে ঘুরে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি প্রার্থীর। তবে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করলে প্রতিরোধ করেন ধনেখালির স্থানীয় মহিলারাই। লকেটকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা অভিযোগ করেন তাঁদের এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ করছিলেন বিজেপি সাংসদ। ঘটনাস্থলে পৌছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তাঁকে দেখে যেন আস্থা ফিরে পান বাসিন্দারা। বিধায়কের সঙ্গে স্থানীয় মহিলাদের প্রতিরোধের মুখে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ।

পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঢুকে অশান্তি বাধানোর চেষ্টা করে চলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিকে যেন টার্গেট করে তৃণমূল কর্মীদের হেনস্থা ও অশান্তি করা শুরু করেন তিনি। একটি বুথে ঢুকে নির্বাচনের কাজে যুক্ত মহিলা পুলিশ কর্মীকেও জোর করে বের করে দেন তিনি। এরপর আরেক এলাকায় ঢুকে ভোটাদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ভোটারদের লাইনে ঢুকে হুমকির ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলে লাইনে দাঁড়ানো ভোটাররা প্রতিবাদ করেন। অনেকে দাবি করেন সুস্থ ভোটে অশান্তি করতে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। গতবারের ভোটেও এভাবে তিনি অশান্তি বাধানোর চেষ্টা করেন বলেও দাবি ভোটারদের।

এরপরই ঘটনাস্থলে পৌঁছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। মহিলারা অভিযোগ করেন শান্তিপূর্ণ এলাকায় নিজের লোক ঢোকানের চেষ্টা করার জন্য এলাকায় আসেন বিজেপি সাংসদ। তাঁকে দেখে স্থানীয়দের মধ্যে তৃণমূলের জনসমর্থন দেখে কার্যত ভয় পেয়ে যান লকেট। শেষে অশ্লীলভাবে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাল্টা অসীমা পাত্র ও তাঁর অনুগামীরা ‘ডাকাত’ বলে কটাক্ষ করেন লকেটকে।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...