Tuesday, March 24, 2026

ভোট দিতে যাওয়ার পথে আচমকাই হামলা! বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মারে পা ভাঙল তৃণমূল নেতার 

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) পায়ের তলার মাটি সরতেই প্রকাশ্যে বিজেপির (BJP) ‘গুণ্ডাগিরি’! সোমবার দেশের পাশাপাশি বাংলাতেও সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ (Voting)। আর একটু বেলা গড়াতেই কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) একেবারে পকেট বন্দি করে রাস্তায় নেমে গাজোয়ারি শুরু বিজেপির (BJP)। পাশাপাশি তৃণমূল কর্মীদের উপর লাগাতার অত্যাচারের একাধিক ছবি সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। সোমবার ভোট দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল (TMC) নেতা তাপস বেরা। সূত্রের খবর, সকালে বাড়ি থেকে বেরনোর সময় তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পা ভেঙে দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তাপস তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের ১৫৬ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। তাঁর অভিযোগ, এদিন সকালে তিনি ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর আচমকাই তাঁকে দেখে গাড়ি থামিয়ে দেন। এরপর গাড়ি থেকে বেশ কয়েকজন বিজেপির স্থানীয় কর্মী নেমে তাঁকে বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুত জখম হয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি তৃণমূলের ওই বুথ সভাপতি। মারধরের জেরে তাঁর পা ভেঙেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যদিও তাপস ভোট দিতে যাওয়ার সময় কেন তাঁকে আক্রমণ করা হল তা নিয়ে এখনও সন্দিহান তিনি।


Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...