Tuesday, March 31, 2026

“দিদির উপর বাংলায় কারও প্রভাব চলতে পারে না”: লকেটের ভাঁওতাবাজির পর্দাফাঁস রচনার 

Date:

Share post:

সোমবার পঞ্চম দফার ভোটের দিন সকালে বিজেপির (BJP) বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) একহাত নিলেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। লকেট হুগলির বিজেপি (BJP) প্রার্থী, অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্য়ায়কে প্রার্থী করেছে তৃণমূল (TMC)। সোমবার লকেট ভোটের হালহকিকতের খোঁজ নিতে বেরিয়ে বলেন, বিজেপিতেই আসতে হবে রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর সেকথা শুনে সোমবার হেসে লুটোপুটি রচনা সাফ জানান, “ও চায় সবাইকে নিয়ে চলে যাবে। কিন্তু সেটা তো হবে না। দিদির প্রভাব এতটাই পশ্চিমবঙ্গে, তাঁর প্রভাবের উপর কারও প্রভাব চলতে পারে না। আর ভোটের সময় অনেকে অনেক কথা বলবে, প্ররোচিত করার চেষ্টা করবে। এরকম দিনে অনেক কথাই অনেকে বলবে”।

সোমবার রচনাকে কটাক্ষ করে লকেট বলেন, “উনি নতুন উনি জানেন না ওনার আশেপাশে কত চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে। উনি হঠাৎ করে এসে গিয়েছেন। আশা করি এই নির্বাচনের পর উনি আর তৃণমূলের দিকে ফিরে দেখবেন না। যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান তাহলে বিজেপির হাতই ধরতে হবে।” লকেটের এই মিথ্যাচারের পর্দাফাঁস করলেন হুগলির তৃণমূল প্রার্থী। তবে হুগলিতে কান পাতলেই শোনা যাচ্ছে নিজের পায়ের তলার মাটি হারিয়ে একের পর এক মনগড়া মন্তব্য করে চলেছেন হুগলির বিজেপি প্রার্থী। এদিন সকাল থেকেই ভোট শুরু হতে গাজোয়ারির অভিযোগ ওঠে লকেটের বিরুদ্ধে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় পরিদর্শন করে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠছে লকেটের বিরুদ্ধে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...