Tuesday, April 7, 2026

জগন্নাথদেব মোদির ভক্ত! সম্বিতের দম্ভ-ঔদ্ধত্য-অহংকারকে তুলোধনা মমতা-অভিষেকের

Date:

Share post:

বলতে বলতে আর সীমা রাখতে পারছেন না বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদিকে তুষ্ট করতে তোষামোদের সব সীমান পার করলেন পুরীর বিজেপি (BJP) প্রার্থী সম্বিত পাত্র (Sambit Parta)। সোমবার, তিনি বলেন, জগন্নাথদেব ও মোদির ভক্ত! এই মন্তব্যের পরেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই বিষয় নিয়ে মঙ্গলবার নিজেদের নির্বাচনী প্রচার সভা থেকে সম্বিতকে ধুয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সম্বিতকে (Sambit Parta) এদিন সভা থেকে ধুয়ে দেন মমতা। বলেন, “অনেক সময় আমরাও বুঝতে পারি না ফল কী হবে। মানুষ ঠিক করে ফেলেছে। তা না হলে কেউ বলে, জগন্নাথদেবও নাকি ওঁর ভক্ত। বুঝুন, ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হলে আপনি মন্দিরে থাকুন, পুজো করব। যা ইচ্ছা তা-ই করছে, বলছে। মুখে লাগাম নেই। কুৎসা, মিথ্যেকথা।“

সম্বিতের বক্তব্যকে নিয়ে বিজেপিক তীব্র নিশানা করেন অভিষেক। বলেন, “এঁরা কী বলছে দেখেছেন? বলছে, প্রভু জগন্নাথ মোদীজির ভক্ত। আমরা যাঁরা প্রভু জগন্নাথের পুজো করি, আমরা বাড়ির ঠাকুরের সিংহাসনে মা কালী, লক্ষ্মী-গণেশ, তার পাশে মহাদেব থাকলে তাঁর পাশে বা সামনে জগন্নাথ ঠাকুরকে রাখি। সেই প্রভু জগন্নাথকে বলছে এঁরা মোদীজির ভক্ত।“ এরপরেই আক্রমণ করে অভিষেক বলেন, “এঁদের এত দম্ভ, এত ঔদ্ধত্য, এত অহংকার। বাংলার মানুষকে অপমান করা থেকে শুরু করে ঠাকুরকে মোদিজির ভক্ত বানানো।“






Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...