Tuesday, February 3, 2026

২১-এর বদলা ২৫ তারিখ! নন্দীগ্রামে দাঁড়িয়ে ‘RAC বিধায়ক’কে ধুয়ে বার্তা দিলেন অভিষেক

Date:

Share post:

২০২১-এর নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে। সেই খেলা বাকি আছে। নন্দীগ্রামে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী, আর নির্বাচন কমিশন লোডশেডিং করে বিজেপিকে (BJP) জিতিয়েছিল। আগামী ২৫ মে আবার খেলা হবে। ২১-এর বদলা ২৫ তারিখ নেবেন তো! বুধবার, নন্দীগ্রামে দাঁড়িয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনের সভা থেকে নন্দীগ্রামের বিধায়ক দলবদলু শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ধুয়ে দেন অভিষেক। তাঁকে ‘RAC বিধায়ক’ বলে মোক্ষম খোঁচা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে ভোটদানে বাধা দিলে মহিলাদের রান্নাঘরের হাত-খুন্তি নিয়েই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন অভিষেক।এদিনের সভা থেকে একের পর এক তিরে গদ্দার শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) বিদ্ধ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বলেন, “নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় ছিল। লোডশেডিং করে চারটি ইভিএমে কারচুপি করে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়। আমরা আদালতে গিয়েছিলাম। বিধায়ক এতই ভীতু, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। আবেদন করেন, অন্য হাই কোর্টে মামলা সরিয়ে দেওয়া হোক। আদালত কষিয়ে দু’গালে থাপ্পড় মেরেছে। বলেছে কলকাতা হাই কোর্টেই মামলা হবে।“ নন্দীগ্রামে মানুষের জনমতকে নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, নন্দীগ্রামের RAC বিধায়কের পদ যাওয়া সময়ের অপেক্ষা। এরপরেই অভিষেক বার্তা দেন, ২১-এর কারচুপির বদলা ২৫ তারিখ নিতে। আর সেখানে কেই যদি বাধা দেয়, অভিষেকের কথায়, “কেউ কেউ অশান্তি করার চেষ্টা করছেন। খুন্তি, বঁটি নিয়ে তাড়া করবেন এঁদের। কাউকে ছাড়বেন না। নিজের ভোট নিজেকেই দিতে হবে। কেউ তাতে যেন বাধা দিতে না পারেন।“

শুভেন্দুকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “তিন বছরে কী করেছেন শুভেন্দু? ১০০ দিনের কাজ বন্ধ করার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছেন। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। রাজ্য সরকার কেন্দ্রের বকেয়া টাকা দিয়েছে বাংলার গরিব মানুষকে।“

দলবদুল শুভেন্দুকে গদ্দার বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে বিজেপি বিধায়কের দাবি, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়। এই কথারও এদিন জবাব দেন অভিষেক। বলেন, “শুভেন্দু অধিকারী ও পরিবার মেদিনীপুরকে ঢাল করে নামতে চায়। তুমি গদ্দার, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়।“

শুভেন্দু ভাড়া বাড়িতে তল্লাশি নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “গতকাল এক জায়গায় পুলিশ গিয়েছিল তল্লাশিতে। আর উনি কেঁপে কেঁপে উঠছেন। আমার কপ্টারেও তো তল্লাশি হয়, আমি তো মিডিয়ায় বাইট দিতে যাইনি। উনি ভিডিওগ্রাফির দাবি করেছেন। এবার থেকে ইডি-সিবিআই গেলেও ভিডিওগ্রাফি করতে হবে।“

নন্দীগ্রামের সভা থেকে অভিষেকের ভবিষ্যদ্বাণী, কেন্দ্রে মোদি সরকারের মেয়াদ ৪ জুন পর্যন্ত। ভোটের ফলাফলেই জানা যাবে, কেন্দ্র থেকে বিজেপি বিদায় নিচ্ছে। জানান, দেবাংশুকে অন্তত ২লক্ষ ভোটের ব্যবধানে জেতাবেন তমলুকের মানুষ। একই সঙ্গে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন অভিষেক বলেন, অভিজিৎকে কটাক্ষ করে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামানা করছেন। মাথার দাম জানতে চাইছেন বিজেপি প্রার্থী। যিনি বাংলার নারীদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, তাঁর দাম জানতে চাওয়া হচ্ছে। মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।’’






spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...