Tuesday, March 31, 2026

তল্লাশি হতেই মাথা ঘুরে গেল অমিত শাহর! ৪৩০ আসনে ৩১০-এর দাবি!

Date:

Share post:

একদিকে বিরোধীরা, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, যার মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকালা প্রভাকরও রয়েছেন। গোটা দেশে যত স্পষ্ট হচ্ছে বিজেপির ২০০ পার না হওয়ার সম্ভাবনা, তত নিজেদের সমর্থনে আসন বাড়িয়ে নির্বাচনী সভায় প্রচার করছে বিজেপি নেতৃত্ব থেকে বিজেপির মন্ত্রীরা। এবার পাঁচ দফায় ৩০০ আসন পেরিয়ে যাওয়ার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তবে ৪৩০ আসনে ৩১০ আসন জেতার যে হিসাব তিনি দিলেন, তাতে বিজেপির অঙ্কেই ৪০০ অধরা থেকে যাচ্ছে, যা হয়তো হিসাব মেলাতে সমস্যা হয়েছিল অমিত শাহর।

বুধবার রাজ্যে ম্যারাথন সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি শুভেন্দু অধিকারী ও ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি চালানোর বিরোধিতা করেন। এমনকি হুঁশিয়ারি দেন, “মমতা দিদি, আপনি যদি মনে করেন, আমাদের জেলা সভাপতি, বিরোধী দলনেতা, প্রার্থীদের সাথীদের বাড়িতে রেড করে আপনি আমাদের ভয় পাইয়ে দেবেন, তা হলে বলব, আপনি ভুল করছেন।”

সেই সঙ্গে কাঁথির সভা থেকে তিনি দাবি করেন পঞ্চম দফার শেষে বিজেপির গোটা দেশে ৩১০ আসন পেরিয়ে গিয়েছে। অঙ্কের হিসাবে ৭২ শতাংশ আসন জিতে গিয়েছে বিজেপি, অমিত শাহর হিসাব অনুযায়ী। বিজেপি দাবি করেছে ‘ইস বার চারশো পার’। অর্থাৎ ৪০০ পেরোতে এখনও ৯০ আসন প্রয়োজন। ষষ্ঠ ও সপ্তম দফায় নির্বাচন বাকি দেশের ১১৫ কেন্দ্রে। ১১৫ আসনের মধ্যে ৯০ আসন জিততে গেলে ৭৮ শতাংশ আসন জিততে হবে বিজেপিকে। অর্থাৎ শাহর নিজের হিসাব অনুযায়ী বিজেপি এখনও ৭২ শতাংশ আসন জিতেছে। আগামী দুই পর্বে সেই জয়ের হার একলাফে ৭৮ শতাংশ হয়ে যাওয়া একেবারেই অসম্ভব রাজনীতিকদের মতে।

বিরোধীদের দাবি নির্বাচনের যা পূর্বাভাস গোটা দেশ থেকে আসছে, তাতে হতাশায় খোদ নরেন্দ্র মোদি। বুধবারও শাহর একাধিক সভায় বাংলায় সভার মাঠ ভরেনি। তাই উচ্চাকাঙ্খা তৈরি করে আসন জেতার পথে নিচ্ছে বিজেপি। অন্যদিকে নির্বাচনী বিধি অনুযায়ী সূত্র পেলে রাজনীতিকদের সম্পর্কিত জায়গা তল্লাশি চালাতে পারে পুলিশ। এতদিন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের, সাংসদদের বাড়িতে তল্লাশি চালিয়ে আসা বিজেপি নেতারা কখনও ভাবতে পারেনি আচরণবিধি অনুযায়ী এই নিয়ম তাঁদের উপরও লাগু হতে পারে। ফলে মঙ্গলবারের দুই তল্লাশির পরে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...