Saturday, April 4, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে ভুয়ো বোমাতঙ্ক! হুমকি মেইল ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের দিল্লিতে ভুয়ো বোমাতঙ্ক। এবার হুমকি মেইল এলো খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)দফতরে। বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home ministry)দফতরে একটি ইমেল আসে যেখানে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে বোমা রাখা আছে। এরপরেই শুরু হয় তল্লাশি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ (Delhi Police), বম্ব ডিসপোসাল স্কোয়াড।

কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন প্রান্তে ভুয়ো বোমার খবর দিয়ে মেইল পাঠানো হয়। কখনও স্কুলে কখনও বিমানবন্দরে আবার কখনও হাসপাতালে বোমা রাখার খবর ছড়িয়েছে। যদিও কোথাও থেকে কিছু উদ্ধার হয়নি। তবে দিল্লি এবং সংলগ্ন এনসিআরের শতাধিক স্কুল থেকে শুরু করে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালেও বোমা থাকার ভুয়ো খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে তল্লাশি চলছে, কিন্তু কিছুই উদ্ধার হয়নি।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...