Sunday, April 5, 2026

মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন নাকচ দিল্লি হাইকোর্টে

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাময়িক স্বস্তি পেলেও জামিন পেলেন না দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। মঙ্গলবার আবগারি সংক্রান্ত সমস্ত মামলায় মণীশ সিসৌদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

এদিন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা আপ নেতা মণীশের জামিনের আবেদন খারিজ করে জানান, ধৃত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এক জন ‘প্রভাবশালী ব্যক্তি’ এবং তাঁর বিরুদ্ধে দিল্লির আবগারি দুর্নীতি মামলার বিভিন্ন তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগ উঠেছে ইতিমধ্যে। তাই আবগারি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করা হচ্ছে।

প্রসঙ্গত, আবগারি মামলায় লোকসভা ভোটের আগে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ভোটের মাঝেই তিনি জামিন পান। ১ জুন পর্যন্ত তিনি মুক্ত। তাঁর আগে এই একই মামলায় গ্রেফতার হওয়া আপ নেতা সঞ্জয় সিং জামিন পেয়েছেন। গত এপ্রিল মাসে মণীশ সিসৌদিয়া জেল থেকে অনুগামীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন। দাবি করেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁদের সঙ্গে দেখা হবে। কিন্তু মে মাসে এসেও তাঁর জামিন হল না। নিজেকে সেই সময়ে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করতেও ছাড়েননি এই আপ নেতা।

আরও পড়ুন- গণতন্ত্রের গণদেবতা মানুষ: বিজেপির ‘দম্ভের’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...