Saturday, June 13, 2026

বসিরহাটের জেলাশাসক বদল, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিককেও সরাল কমিশন

Date:

Share post:

ভোট চলাকালীন ফের দুই সরকারি আধিকারিক বদলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। EC বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে উত্তর ২৪ পরগনায় অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) আইএএস (IAS) অফিসার দিব্যা লোঙ্গানাথনকে পদ থেকে সরানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আইএএস অফিসার রশ্মি কামালও (Rashmi Kamal) আর নির্বাচন সংক্রান্ত কাজে থাকতে পারবেন না। যদিও কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করেনি কমিশন (Election Commission of India)। তবে বুধবার দুপুর ৩টের মধ্যেই ওই দুই পদের জন্য উপযুক্ত তিন জন করে IAS অফিসারের নাম প্রস্তাব করতে হবে।

ভোট চলাকালীন সরকারি আধিকারিক বদল নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে সরানো নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পর এবার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক এবং দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিককেও বদল করা হল।


 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...