Tuesday, March 31, 2026

শ্বশুরের সঙ্গে উদ্দাম নাচ ক্যাটরিনার! সমাজমাধ্যমে ফের ভাইরাল ‘অন্তঃসত্ত্বা’ নায়িকা

Date:

Share post:

বিরাট- অনুষ্কার পথেই হেঁটে বিদেশে সন্তানের জন্ম দিতে চলেছেন ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal & Katrina Kaif)!ঠিক এই খবর যখন সমাজমাধ্যমে ভাইরাল তখন আচমকাই দেখা গেল শ্বশুরের সঙ্গে উদ্দাম নাচ করতে ব্যস্ত ‘অন্তঃসত্ত্বা’ অভিনেত্রী। প্রশ্ন উঠছে সত্যি কি ‘প্রেগন্যান্ট’ নায়িকা, তাহলে এত উত্তাল নাচ করলেন কীভাবে? আসল ঘটনা সম্পূর্ণ অন্যরকম। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে শ্বশুর শ্যাম কৌশল এবং মা সুজান টারকোটের সঙ্গে নাচছেন ক্যাট। সেখানে তাঁর ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার কোনও লক্ষণ নেই। এরপরই ফের গুজব ছড়িয়ে পড়ে যে ভিক্যাটের জীবনে নতুন মানুষের আসার খবর ভুয়ো! তবে বিটাউন বলছে এই ছবি বেশ পুরনো। আসলে ভাইরাল ছবি ভিকি- ক্যাটের রিসেপশন পার্টির। সেই সময়ের ছবি এখন নতুন করে ভাইরাল।

মায়ানগরী অবশ্য বলছে ক্যাট যে মা হতে চলেছেন তাতে সিলমোহর দিয়েছে ঘনিষ্ঠমহল। অনুষ্কা শর্মার মতো ক্যাটরিনাও সন্তান প্রসবের আগে লন্ডনে উড়ে গিয়েছেন, ভিকিকেও তাঁর সঙ্গেই দেখা গেছে। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। লন্ডনে তাঁর নিজের বাড়িও রয়েছে। জুটির বন্ধুরা বলছেন, গোটা বিষয়টা আপাতত গোপন রাখতে চান দম্পতি। ২০২১ সালের ডিসেম্বরে তারকা যুগলের চার হাত এক হয়। এবার সন্তানের আগমনের বিষয়টি কবে তাঁরা জানায় সেটাই দেখার।

 

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...