Monday, April 6, 2026

অপসারণের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন এসপি নিয়োগ পশ্চিম মেদিনীপুরে

Date:

Share post:

আগামী ২৫শে মে, শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে ভোট। ঠিক তার আগেই নির্বাচন কমিশন সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ধৃতিমান সরকারকে অপসারণের নির্দেশ দিয়েছিল। নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিযুক্ত করার কথা বলা হয়েছিল।

অপসারণের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন এসপি নিয়োগ হল জেলায়। পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার সোনওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরানোর আগের দিন অর্থাৎ রবিবারে পুরুলিয়া জেলার এসপিকেও সরিয়ে দেয় কমিশন। এদিন পুরুলিয়ার নতুন এসপি করা হয়েছে আশিস মৌর্যকে।

আরও পড়ুন- গণতন্ত্রের গণদেবতা মানুষ: বিজেপির ‘দম্ভের’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...