Monday, April 6, 2026

ইংলিশ প্রিমিয়ার লিগে ফের সেরা কোচ নির্বাচিত পেপ গার্দিওলা

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মরসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। এই নিয়ে পাঁচবার এমন স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার সিটি কোচ। সেরার পুরস্কার পেতে গার্দিওলা হারিয়েছেন আর্সেনালের মিকেল আরতেতা, লিভারপুলের সদ্য বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলাকে।
নিশ্চয়ই ভাবছেন,গার্দিওলা সেরার স্বীকৃতি কেন পেয়েছেন? তা এরই মধ্যে সবারই জানার কথা। চলতি মরসুমে সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন তিনি, এবার নিয়ে টানা চারবার। ইংল্যান্ডের শীর্ষ স্তরের কোনও দলের টানা চার মরসুম ট্রফি জয় এই প্রথম।পুরস্কার জিতে গার্দিওলা বলেছেন, ‘এসব খেলোয়াড়ের কোচ হতে পেরে, দারুণ সব কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। টানা চার মরসুম শিরোপা জেতা আমার কেরিয়ারের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ, আমাদের প্রতিযোগীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে।’
গার্দিওলার অধীন মোট ছয়বার লিগ শিরোপা জিতেছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের (১৩) পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন গার্দিওলারই (৬)। মরসুমের সেরা কোচের কীর্তিতেও গার্দিওলার ওপরে শুধু ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ ফার্গুসন সেরার স্বীকৃতি পেয়েছেন ১১ বার।এদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি আছে ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে দারুণ সময় কাটানোর পরও আগামী মরসুমে তিনি সিটি ছাড়তে পারেন, এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন গার্দিওলা। বার্সেলোনা ও সিটিকে ট্রফি জেতানো এই কোচ জানিয়েছেন, তিনি কিছুটা ক্লান্ত। এরই পাশাপাশি, ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মরসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। ২৩ বছর বয়সী ফোডেন এবারের লিগ মরসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। নিজে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি।





Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...