Friday, June 12, 2026

ইউরো কাপই শেষ, অবসর নিচ্ছেন জার্মানির বিশ্বজয়ী তারকা ফুটবলার টনি ক্রুস

Date:

Share post:

জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুস। মঙ্গলবার ইনস্টাগ্রামে ক্রুস জানিয়ে দিয়েছেন, ইউরো কাপই শেষ। তার পরে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবেন এই তারকা মিডফিল্ডার। উল্লেখ্য, ২ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল।জার্মান তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ১৭ জুলাই, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার দিনটি স্মরণীয়। ওই দিনটা আমার জীবন বদলে দিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, সেই সঙ্গে মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। দশ বছর পরে, চলতি মরশুমের শেষে সেই অধ্যায় শেষ হতে চলেছে।
রিয়াল প্রেসিডেন্ট সের্জিও পেরেজ জার্মান তারকার অবসর প্রসঙ্গে বলেছেন, ”টনি ক্রুস রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার। এই ক্লাব তাঁর ঘর।”দেশের জার্সিতে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন ক্রুজ। আর্জেন্টিনাকে হারিয়ে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ক্লাব ফুটবলে দারুণ সফল তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে তিন বার বুন্দেশলিগা খেতাব জেতেন ক্রুস। রিয়াল মাদ্রিদের হয়ে চার-চারটি লা লিগা খেতাব জেতেন তিনি। বায়ার্ন ও রিয়ালের হয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতেন ক্রুস। কেরিয়ারে মোট খেতাব জিতেছেন ৩২টি।
জার্মান স্লাইপার টনি ক্রুসের বয়স এখন ৩৪। তাঁর থেকেও বেশি বয়সে খেলে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসিরা। টনি ক্রুস অবশ্য সেই রাস্তা নেননি। সরে যাওয়ার মুহূর্তটা নিজেই স্থির করলেন।





Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...