Monday, April 6, 2026

কন্যা সন্তান হওয়ায় বেজায় খুশি! স্ত্রী- সদ্যোজাতকে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে গেলেন ইউসুফ

Date:

Share post:

কন্যা সন্তান (Girl Child) জন্মানোর খু্শিতে একেবারে গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন বাবা। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি থানার রতনপুরের বাসিন্দা ইউসুফ হাসান ও তাঁর স্ত্রী রুকসা পারভিন।

গত ১৮ মে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুকসা। আর মেয়ে হওয়ার আনন্দে গ্রাম থেকে ১২টি গাড়িতে আত্মীয়–স্বজনদের নিয়ে হাসপাতালে আসার পাশাপাশি একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে বুধবারই নিজের কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান ইউসুফ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল।

ইউসুফ সাগরদিঘি থানার রতনপুর এলাকায় একটি কম্পিউটার স্কুল চালান। তিনি পেশায় ব্যবসায়ী। ইউসুফ বলেন, বিয়ের সময় বাবা অসুস্থ থাকায় কোনও অনুষ্ঠান করতে পারিনি। স্ত্রী যখন গর্ভবতী তখনই ঠিক করেছিলাম কন্যা সন্তান হলে তাকে জাঁকজমক করে বাড়িতে নিয়ে আসব। আর যেমন ভাবনা তেমন কাজ। তবে বর্তমানে মা ও মেয়ে দুজনেরই সুস্থ আছে বলে খবর। এদিকে মেয়ে হওয়ার আনন্দে বেসরকারি হাসপাতালের কর্মী ও প্রতিবেশীদের মিষ্টি মুখ করিয়েছেন ইউসুফ।


Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...