Friday, April 3, 2026

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম, বাইকবাহিনীর হামলায় মৃত ১ জখম ৮!

Date:

Share post:

গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয়েছে সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ির(Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)। ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রামে আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোট প্রচারের শেষলগ্নে বুধবার সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত ২টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির মহিলা কর্মী। স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী -সমর্থকরা। রাস্তায় গাছ ফেলে, আগুন জ্বালিয়ে পদ্ম শিবিরের বিক্ষোভে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।ঘটনাপ্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও, এলাকার ঘাসফুলের কর্মীদের কথায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তদন্তে নেমেছে পুলিশ। নন্দীগ্রামের এই ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। প্রয়োজনে এমপিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...