Friday, April 3, 2026

বিজেপির পক্ষে প্রচার করছেন রাজ্যপাল! বোসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের অভিযোগ, রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আজ, বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই অভিযোগ জানিয়েছেন।

জানা গিয়েছে, আনন্দ বোসের তিনটি ছবি কমিশনে জমা দিয়েছে তৃণমূল। যেখানে রাজ্যপাল বোসের কাঁধে রয়েছে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ সম্বলিত একটি গেরুয়া উত্তরীয়। তৃণমূলের দাবি, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি রামমন্দিরে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ ব্যাজ দেখা গিয়েছে আনন্দ বোসের গলায় ঝোলানো উত্তরীয়তে, যা নির্বাচনী বিধিভঙ্গ এবং পরোক্ষে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া।

কমিশনকে নালিশ চিঠিতে তৃণমূল লিখেছে, “১৯৯৩ সালে হিমাচল প্রদেশের তৎকালীন রাজ্যপাল গুলশের আহমেদের বিরুদ্ধে ভোটে নিজের ছেলেকে জেতাতে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছিল। কমিশন তৎপর হওয়ায় তিনি ইস্তফা দিয়েছিলেন।” পাশাপাশি, ২০১৯-এর লোকসভা ভোটের আগে রাজস্থানের তৎকালীন রাজ্যপাল কল্যাণ সিং প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোটদানের আর্জি জানিয়েছিলেন। কমিশন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিল।

শুধু বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার নয়, রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলানোরও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের অভিযোগ পত্রে। অবিলম্বে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে।

এদিন ফের এই ইস্যুতে রাজ্যপালকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্যপালের পোশাকে বিজেপির ব্যাজ লাগানো ছবি প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল এটার ব্যাখ্যা দিন- তিনি বিজেপির ব্যাজ পরেছিলেন না পরেননি। যদি পরে থাকেন, তাহলে সেই সময় তিনি রাজ্যপাল পদে ছিলেন কি না। যদি থেকে থাকেন, তাহলে এক মিনিটও তাঁর ওই পদে থাকা উচিৎ নয়। এটা নির্বাচন কমিশনেরও দেখা উচিৎ।

আরও পড়ুন- বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...