Monday, March 16, 2026

সৌগত-সায়ন্তিকাকে পাশে নিয়ে জনপ্লাবনে ভেসে পদযাত্রা মমতার

Date:

Share post:

ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাচ্ছেন। বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন, রোড শো করছেন। এদিন বৃহস্পতিবার তিনি মেগা রোড শো করেছেন দমদম লোকসভা কেন্দ্রে। বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি এসে পৌঁছন কামারহাটি পুরসভার রথতলার মোড়ে। সেখান থেকে শুরু হয় পদযাত্রা। দমদম লোকসভার প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পদযাত্রা করেন। কামারহাটি পুরসভার সামনে থেকে সিঁথির মোড় পর্যন্ত তার পদযাত্রায় সামিল হয়েছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। তার সঙ্গে পদযাত্রায় পা মেলান বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মমতা রাজপথে নামা মানে হাজার হাজার মানুষের সমাগম। এদিন কার্যত বৃহস্পতিবারের বিকেলে জনস্রোতের সাক্ষী থাকল দমদম লোকসভার বরনগর, আর বিটি রোড। এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন। এদিনের পদযাত্রায় পানিহাটি পুরসভা,কামারহাটি ও বরাহনগর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকরা উৎসাহের সঙ্গে অংশ নেন। পদযাত্রা চলাকালীন বহু মানুষ নেত্রীকে শুভেচ্ছা জানান। মমতা তাদের সঙ্গে কথাও বলেন। অনেকেই নেত্রীর হাতে শুভেচ্ছা হিসাবে ফুলেরল স্তবক সতুলে দেন। এই পদযাত্রার পর তৃণমূল নেত্রী বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে সভায় অংশ নিতে রওনা হন।





spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...