Monday, March 30, 2026

বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

Date:

Share post:

নন্দীগ্রামে বিজেপি (BJP) কর্মী খুনে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। ওই জায়গাটা আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব প্রবল। সেই থেকেই এই দুঃখজনক ঘটনা। মত তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghsoh)। বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানান, নন্দীগ্রামে ২০২১-এ লোডশেডিং করে বিতর্কিত ফল হয়। কিন্তু এর পরে নন্দীগ্রাম বিধানসভায় পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল লিড রয়েছে। লোকসভাতেও সেটাই হতে চলেছে। ওই জায়গায় আদি ও নব্য বিজেপির মধ্যে প্রবল গোষ্ঠী কোন্দল। সেই থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়। এলাকাকে অশান্ত করে কুৎসিত রাজনীতি কাজ করেছে কি না, তদন্তকারীরা খতিয়ে দেখুন- আর্জি কুণালের।ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রাম। আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত স্থানীয়রা। বুধবার, গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয় সোনাচূড়ার বাসিন্দা রথীবালা আড়ির (Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)।

কুণাল ঘোষ (Kunal Ghsoh) অভিযোগ করেন, বিধানসভা ভোটে নন্দীগ্রামে অফিসার বদল করে, লোডশেডিং করে- ঘোষিত ফল বদলে দেওয়া হয়েছিল। সেই নন্দীগ্রামেই পঞ্চায়েত নির্বাচন থেকে ভোট ফিরে আসছে তৃণমূলে। সুতরাং সেখানে লোকসভা ভোটে জিততে শাসকদলের অশান্তি করার প্রয়োজন নেই- মত কুণালের। এটা সম্পূর্ণ বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে দাবি তৃণমূল নেতার।






Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...