Tuesday, June 2, 2026

প্রকাশ্যে ‘বুমেরাং’ ট্রেলার, সায়েন্স ফিকশন কমেডির ঝলকে অন্য স্বাদের ছোঁয়া!

Date:

Share post:

জিৎ- রুক্মিণী (Jeet- Rukmini Moitra)জুটির প্রথম ছবির টিজার থেকেই কিছুটা আন্দাজ মিলেছিল। এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই স্পষ্ট বোঝা গেল বাঙালি দর্শককে প্রযুক্তির উন্নয়নের কথা বলতে এবার কমেডির রাস্তা ধরলেন টলিউডের ‘বস’। শৌভিক কুণ্ডু (Souvik Kundu)পরিচালিত এই ছবি সায়েন্স ফিকশন কমেডি। শুক্রবার ট্রেলার মুক্তি পেতেই দেখা গেল বেশ একটা রমকম ছবির আমেজ রয়েছে। জিতের চরিত্রের নাম সমর। শুধুমাত্র প্রযুক্তি আর বিজ্ঞানের আবিষ্কার তাঁর ধ্যান জ্ঞ্যান। রুক্মিণী মৈত্র দ্বৈত চরিত্রে থাকছেন। একজন জিতের স্ত্রী আর অন্যজন রোবট যাঁকে অবিকল রুক্মিণীর মতো দেখতে। আর এই নিয়েই বাড়ছে কনফিউশন।

ছবিতে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, সৌরভ দাসদের মতো অভিনেতারা রয়েছেন। এই সিনেমার ভাবনার নেপথ্যে আবার আবীর চট্টোপাধ্যায় কানেকশনও খুঁজে পাওয়া গেছে। আসলে আবীরের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় ‘পুনরায় রুবি রায়’ নাটকটি মঞ্চস্থ করেছিলেন। বাংলার রঙ্গমঞ্চে প্রথম রোবো-কমেডি নাটকের তকমা পায় এই নাটক। ‘বুমেরাং’ পরিচালক সেই নাটক দেখার পরই ছবি করার জন্য মনস্থির করেন। তারপরই এগোয় বাকি কথা।

স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে রোবটের আগমন এবং কী ভাবে সম্পর্কের মোড় অন্য দিকে ঘুরে যায় সেই সবকিছু এবার সিলভার স্ক্রিনে দেখতে আগামী ৭ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।



 

Related articles

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...